আপনার কি Duyare Aadhar card কোন ভুল আছে বা আপনি নতুন আধার কার্ড তৈরি করতে চাইছেন, এখন থেকে আপনি বাড়িতে বসে খুব সহজেই সমস্ত কিছু কাজ করতে পারেন। আজকে আমরা আলোচনা করব "দুয়ারে আধার কার্ড"কিভাবে করবেন?
আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান 'আধার কার্ড' করার জন্য আপনাকে যে কোন সাইবার ক্যাপ কিংবা আধার সেন্টার যেতে হবে। আপনি যখন এইকার্ড টি করতে যাবেন তখন আপনাকে অনেক ঘুরতে হবে এবং যদি করতে হয় তাহলে তাহলে 500 থেকে 600 টাকা মাশুল গুনতে হয়। মাত্র 50 টাকার বিনিময় আপনি বাড়িতে বসে আধার কার্ড তৈরি করে নিতে পারবেন। আধার কার্ড সম্বন্ধে বিস্তারিত জানা যাক।
দুয়ারে আধার কার্ড কিভাবে করব?
আপনি যদি বাড়িতে বসে আধার কার্ড করতে চান তাহলে একটা ফোন কলের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে আধার কার্ড দপ্তর থেকে একজন অফিসার। আপনার নতুন আধার কার্ড, ভুল সংশোধন স্থান পরিবর্তন, আধার কার্ড আপডেট, খুঁটিনাটি তথ্য জন্য আপনার বাড়িতে এসে কাজ করে দিয়ে যাবে।
দুয়ারে আধার কার্ড করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
যদি আপনি বাড়িতে আধার কার্ড করছেন তাহলে আপনাকে প্রথমে আধার অফিসে ফোন করতে হবে। আপনার কোন বিষয়ে সাহায্য লাগবে সেটা বলতে হবেএবং সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্টগুলো তৈরি করে রাখতে হবে ওই অফিসার ফোনের মাধ্যমে বলে দেবেন। আপনি নির্দেশ অনুযায়ী ডকুমেন্টগুলো রাখবেন এবং আপনাকে বলে দেওয়া হবে কবে আসবে ওই আধার অফিসার। তো চলুন দেখে নেওয়া যাক কি কি ডকুমেন্ট আপনার লাগতে পারে।
- যদি আপনি নতুন আধার কার্ডকরছেনতাহলে আপনাকে ভোটার কার্ডের অরিজিনাল কপিসহ জেরক্স
- আপনার স্কুল সার্টিফিকেট
- স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট (আপনার স্থানীয় অঞ্চল অফিসে পেয়ে যাবেন)
- বাড়ির অভিভাবকের আধার কার্ড ও ভোটার কার্ড
- আপনার জন্মের সার্টিফিকেট
- এইসব ডকুমেন্টগুলো আপনি রেডি করে রাখবেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি আধার কার্ড হয়ে যাবে।
দুয়ারে আধার কার্ড আপডেট করার জন্য কি ডকুমেন্ট?
বর্তমান অনেক মানুষ রয়েছে যাদের আধার কার্ড খুব ছোটবেলা হয়েছিল। বর্তমান ওই আধার কার্ডের মাধ্যমে যদি ব্যাংকে একাউন্ট খুলতে কিংবা রেশন কার্ড আপডেট কিংবা অন্যান্য বিষয়ে যখন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করছেন ম্যাচ হচ্ছে না, তাই ওই আধার কার্ড থেকে আপডেট করা অবশ্য দরকার রয়েছে। যদি আপনি বাড়িতে বসে আধার আপডেট করতে চাইছেন তাহলে কিছু ডকুমেন্ট লাগবে এবং ওই ডকুমেন্টগুলো আপনাকে আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে।
- প্রথম যখন আপনি যেসব ডকুমেন্টগুলো গিয়েছিলেন সেই হিসাবে বর্তমান আধার কার্ড আপডেট করার জন্যআপনাকে পাশে রাখতে হবে।
- ভোটার কার্ড অরিজিনাল এবং এক কপি করে জেরক্স।
- আপনার আধার কার্ড অরিজিনাল এবং এক কপি করে জেরক্স।
- জন্মের সার্টিফিকেট অরিজিনাল এক কপি করে জেরক্স।
- আপনার পাসপোর্ট সাইজের একটি কপি লাগবে।
- আধার কার্ড আপডেট করার জন্য যতসম্ভব এইসব ডকুমেন্টগুলো আপনাকে কাছে প্রস্তুত করে রাখতে হবে।
দুয়ারে আধার কার্ড ভুল সংশোধন ডকুমেন্ট কি লাগবে?
পশ্চিমবঙ্গে অনেক মানুষ রয়েছে যাদের নামের বানান, ঠিকানা, বাবার নাম জন্মতারিখ ইত্যাদি ভুল থেকে থাকে। এইসব ঠিক করার জন্য যদি আপনি বাড়িতে বসে আধার কার্ড সংশোধন করতে চান তাহলে কয়েকটি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। দেখে নেওয়া যাক কি কি আপনার ডকুমেন্ট লাগবে।
- আপনার ভোটার কার্ড অরিজিনাল ও এক কপি জেরক্স।
- ভুল থাকা আধার কার্ডের অরিজিনাল ও এক কপি জেরক্স লাগবে।
- যদি আপনার জন্ম সার্টিফিকেট রয়েছে তাহলে তার এক কপি জেরক্স ও অরিজিনাল লাগবে।
- যদি আপনার জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে দয়া করে আপনার স্থানীয় অঞ্চল অফিসে গিয়ে একটা রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে আসবে।
ভুল সংশোধনের এইসব ডকুমেন্টগুলো আপনারা অবশ্যই আপনার পাশে রাখবে।
দুয়ারে আধার কার্ড করতে কত টাকা খরচা?
আপনার যখন বাইরে আধার কার্ড করতে যাচ্ছেন তখন আর তাকে খরচা করতে হয় কমপক্ষে 500 থেকে 600 টাকা কিন্তু আপনি বাড়িতে বসে আধার কার্ড করলে আপনার সেই খরচাটা কমে হয়ে দাঁড়াবে 50 টাকা। এই 50 টাকার বিনিময় আপনি পেয়ে যাবেন নতুন আধার কার্ড, ভুল সংশোধন ও আধার আপডেটের জন্য খরচা আছে।
50 টাকায় আধার কার্ড কোথায় হয়?
আধার কার্ড করা জন্য আপনি আপনার স্থানীয় পোস্ট অফিসে গিয়ে আধার কার্ড করতে পারেন 50 টাকা দিয়ে। আসলে আপনাদের বাড়িতে আধার কার্ড তৈরি করে দিয়ে যাবে আধার কার্ড আপডেট করে দিয়ে যাবে আপনার স্থানীয় পোস্টঅফিস এর অফিসাররা এসে।
দুয়ারে এসে আধার কার্ড কারা করবে?
আপনারা হয়তো এখনো পর্যন্ত জানেন না বর্তমান ভারতীয় ইউনিক আধার অথেন্টিকেশন অফ ইন্ডিয়া UIDAI জানিয়েছে প্রত্যেকটি পোস্ট অফিসে আধার কার্ড করার জন্য দুইজন করে অফিসার লাগানো হবে এবং কেউ যদি বাড়ি বসেএই কাজ করতে চায় তাহলে করতে পারেনবা আপনি আপনার স্থানীয় পোস্ট অফিসের গিয়ে আধার কার্ড এর যাবতীয় কাজ করতে পারেন।
আপনারা জানতে পারলেন দুয়ারে আধার কার্ড করা সমস্ত খুঁটিনাটি তথ্য গুলো। কি করে আপনি দুয়ারে আধার কার্ড সংশোধন, আধার কার্ড আপডেট, বাড়িতে বসে আধার কার্ড করতে কত টাকা খরচা, কোথায় গেলে কম খরচায় আধার কার্ড হবে, কারা এসে করে দিয়ে যাবে, কোথায় ফোন করতে হবে সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য। যদি এই পোষ্টটি ভাল লেগে থাকে তাহ তাহলে কমেন্টে জানাতে পারেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন